জাতীয় বেতনস্কেল ২০২৬
বর্তমান মূল বেতন থেকে ধাপে ধাপে নতুন বেতন, ভাতা, কর্তন ও হাতে পাওয়া টাকার হিসাব করুন।
জাহাঙ্গীর আলম
আগের বেতন
জুন ২০২৬মূল ৳25,480 · ভাতা ৳14,240 · মোট ৳39,720 · কর্তন ৳0
বর্তমান ধাপ
জুলাই–ডিসেম্বর ২০২৬মূল ৳35,688 · ভাতা ৳11,692 · মোট ৳47,380 · কর্তন ৳0
দ্বিতীয় ধাপ
জানুয়ারি–জুন ২০২৭মূল ৳43,344 · ভাতা ৳11,692 · মোট ৳55,036 · কর্তন ৳0
শতভাগ নতুন মূল বেতন
জুলাই–ডিসেম্বর ২০২৭মূল ৳53,500 · ভাতা ৳11,692 · মোট ৳65,192 · কর্তন ৳0
নতুন হারে ভাতা
জানুয়ারি ২০২৮ থেকেমূল ৳53,500 · ভাতা ৳19,200 · মোট ৳72,700 · কর্তন ৳0
এটি আনুমানিক সহায়িকা। চূড়ান্ত বেতন নির্ধারণ iBAS++ ও সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্তৃপক্ষের যাচাই সাপেক্ষ।
মাসিক ভাতার বিস্তারিত
ডিসেম্বর ২০২৭ পর্যন্ত
| বাড়ি ভাড়া | ৳10,192 |
|---|---|
| চিকিৎসা | ৳1,500 |
| মোট | ৳11,692 |
জানুয়ারি ২০২৮ থেকে
| বাড়ি ভাড়া | ৳16,050 |
|---|---|
| চিকিৎসা | ৳3,000 |
| মোবাইল | ৳150 |
| মোট | ৳19,200 |
জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী সরকারি কর্মচারীর নতুন মূল বেতন শুধু পুরোনো মূল বেতনের ওপর একটি শতাংশ গুণ করে নির্ধারণ হয় না। সংশ্লিষ্ট গ্রেডের নতুন স্কেলের ধাপ, বার্ষিক বেতনবৃদ্ধি এবং ধাপভিত্তিক বাস্তবায়নের নিয়ম একসঙ্গে বিবেচনা করতে হয়। উপরের ক্যালকুলেটরটি সেই নিয়ম অনুযায়ী আনুমানিক হিসাব দেখায়।
কীভাবে ব্যবহার করবেন
- আপনি ৩০ জুন ২০২৬-এ কর্মরত ছিলেন, নাকি পরে নিয়োগ পেয়েছেন—তা বাছুন।
- আপনার গ্রেড ও ৩০ জুন ২০২৬-এর পে-স্লিপে থাকা মূল বেতন নির্বাচন করুন।
- কর্মস্থল, সন্তান ও সরকারি বাসা সম্পর্কিত তথ্য দিন।
- জিপিএফ, আয়কর, ঋণ বা অন্য কর্তন থাকলে “কর্তন, ঋণ ও অগ্রিম” অংশে লিখুন।
- “বেতন হিসাব করুন” চাপলে বর্তমান, পরবর্তী ধাপ ও ২০২৮ সালের ভাতাসহ হাতে পাওয়া অঙ্ক দেখাবে।
গেজেটের গুরুত্বপূর্ণ বিধান
- গ্রেড ১–৯-এর জন্য মূল বেতন বৃদ্ধির ৪০%, ৭০% এবং পরে শতভাগ কার্যকর হবে।
- গ্রেড ১০–২০-এর জন্য মূল বেতন বৃদ্ধির ৫০%, ৭৫% এবং পরে শতভাগ কার্যকর হবে।
- ৩০ জুন ২০২৬-এর ভাতার অঙ্ক ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
- নতুন হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।
- আগের বিশেষ সুবিধা ১ জুলাই ২০২৬ থেকে বিলুপ্ত হয়েছে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
এই হিসাব কি অফিসিয়াল পে-ফিক্সেশন?
না। এটি ব্যক্তিগত পরিকল্পনার জন্য একটি আনুমানিক হিসাব সহায়িকা। চূড়ান্ত পে-ফিক্সেশন iBAS++ এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্তৃপক্ষের যাচাই অনুযায়ী হবে।
ঋণ না থাকলে কী লিখব?
ঋণ/অগ্রিমের মাসিক কিস্তির ঘরে ০ রাখুন। ঋণ থাকলে পে-স্লিপে কাটা মাসিক কিস্তির অঙ্ক লিখলে হাতে পাওয়া টাকার হিসাব থেকে তা বাদ যাবে।
আমার ভাতার অঙ্ক আলাদা হলে কী করব?
“ভাতা ও বিশেষ সুবিধা” অংশে বর্তমান বাড়ি ভাড়া এবং অন্যান্য মাসিক ভাতার প্রকৃত অঙ্ক লিখুন। অফিস, পদ ও কর্মস্থলভেদে কিছু ভাতা আলাদা হতে পারে।
তথ্য কি কোথাও সংরক্ষণ করা হয়?
না। হিসাবটি সম্পূর্ণভাবে আপনার ব্রাউজারে হয় এবং কোনো ব্যক্তিগত তথ্য সার্ভারে পাঠানো হয় না।